হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে মাদক মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া দ্বীন ইসলাম নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পৌর শহরের কালিপুর গ্রামে। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজ দুপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’ 

পুলিশ জানায়, দ্বীন ইসলামের বিরুদ্ধে আদালতে মাদকের একটি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। এ ছাড়া মামলায় অনেক দিন ধরে তিনি পলাতক ছিলেন। পরে থানা–পুলিশ তাঁকে আজ দুপুরে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

ওসি বলেন, ‘আজ থেকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আসামি যেই হন তাঁকে ধরা পড়তেই হবে।’

ভৈরবের মেঘনা নদীতে বালু তোলা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবদল নেতা আহত

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট

পাকুন্দিয়ায় বাড়ির সামনে অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের