হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মিঠামইনে সংঘর্ষে আহত কৃষক রহম আলী মারা গেছেন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে সংঘর্ষে গুরুতর আহত কৃষক রহম আলী (৭০) অবশেষে মারা গেছেন। আজ বুধবার (১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রহম আলী উপজেলার কেওয়াড়জোড় ইউনিয়নের লাউকুড়া গ্রামের মৃত জগর আলীর ছেলে। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়াড়জোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সঙ্গে একই এলাকার নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুল গ্রুপের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংঘর্ষ এবং আদালতে একাধিক মামলা হয়েছে। রাজনৈতিকভাবে আবুল কাশেম আওয়ামী লীগের এবং নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুল বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

সরকার পরিবর্তনের পর আবুল কাশেমের ওপর মামলা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু মামলা প্রত্যাহার না করায় ঈদের এক দিন পর গত ২৩ মার্চ সোমবার সকালে নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুলের সমর্থকেরা আবুল কাশেমের লোকজনের বাড়িতে হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে রহম আলীসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত রহম আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিঠামইন হাওরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মৃত্যুর দুয়ার থেকে অষ্টগ্রামের কাদির এখন স্বপ্নের গ্রিসে

সংঘর্ষে পিকআপ ভ্যানচালক নিহত, অপর চালক পালালেন ট্রাক ফেলে

ভৈরবে বাবাসহ মাদ্রাসাছাত্রী অপহরণের চেষ্টা, ২ ব্যক্তি আটক

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ গাইডার ও ক্রীড়া শিক্ষক শামছুন্নাহার আর নেই

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

হোসেনপুরে অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল

ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মিঠামইনে বিএনপি-আ.লীগ অনুসারীদের সংঘর্ষ, আহত ৩০

পাকুন্দিয়ায় খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া