হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পোড়ানো হলো ৩২০০ মিটার নিষিদ্ধ জাল 

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরে ৩ হাজার ২০০ মিটার নিষিদ্ধ জাল আগুনে পোড়ানো হয়েছে। গতকাল রোববার বিকেলে ইটনা সদর হাওরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে এই জাল জব্দ করে। 

অভিযানে হাওর থেকে ৩ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের ৮৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। সন্ধ্যায় প্রকাশ্যে সেই সব জাল আগুনে পোড়ানো হয়। এই জালের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এ সময় কোনো জেলেকে আটক করতে পারেনি যৌথ বাহিনী। 

উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস বলেন, হাওর অঞ্চলে প্রজনন মৌসুমে দেশি প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যবিষয়ক আইন বাস্তবায়নের জন্য এই অভিযান চালানো হয়েছে। 

অভিযানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আজমাইন আবরার, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. কামাল, ইটনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

ঢাকা থেকে এসেছিল ভাড়াটে খুনিরা, চাপাতিসহ ৩ জন গ্রেপ্তার

প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন শিক্ষার্থীর মা

কিশোরগঞ্জে মসজিদের সিলিং ফ্যান চুরির ঘটনায় ক্রেতাসহ ২ জন গ্রেপ্তার

হাওরের ডাকাতদের তালিকা আছে, অভিযান চালিয়ে ধরুন: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

‘খুন হওয়া’ যুবক দুই বছর পর জীবিত উদ্ধার, হত্যা মামলায় জেল খাটা ঠিকাদারের ক্ষোভ

কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, মাঝহাওরে ডাকাতের কবলে সর্বস্ব হারালেন

কামারখন্দে ১ হাজার ৬৭০ কৃষক পেলেন প্রণোদনার সার-বীজ

ভুল দাগে উচ্ছেদ, বিপুল ক্ষয়ক্ষতি