হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নিকলীতে রিসোর্টে তরুণীকে ধর্ষণ মামলায় দুজন কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলীতে তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাতে গ্রেপ্তারের পর আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠায় পুলিশ।

কারাগারে পাঠানো আসামি দুজন হলেন বাজিতপুর উপজেলার সরারচর এলাকার মো. ফাহিম এবং রিসোর্টের ম্যানেজার নিকলী উপজেলার কামারহাটি এলাকার আরিফ হোসেন (৩৪)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণীর সঙ্গে অভিযুক্ত ফাহিমের চার মাস আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৭ জুলাই ওই তরুণীকে ধর্ষণ করেন ফাহিম। কিন্তু বিয়ের আশ্বাস দিলে ওই তরুণী বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানাননি। এদিকে গত রোববার সকালে ফাহিম ওই তরুণীকে বিয়ে করার কথা বলে নিকলীর একটি রিসোর্টে নিয়ে যান।

রিসোর্টের ম্যানেজার আরিফ হোসেনের সহায়তায় সেখানে স্ত্রী পরিচয়ে ওঠেন ফাহিম। এ সময় ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে কাজী এনে বিয়ের আশ্বাস দেন ফাহিম। পরে ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন তিনি।

এদিকে বিষয়টি কৌশলে বিষয়টি তরুণী তাঁর মাকে জানান। তরুণীর মা থানায় জানালে পুলিশ গিয়ে রিসোর্ট থেকে তরুণীকে উদ্ধার করে। পরে অভিযুক্ত ফাহিম ও রিসোর্টের ম্যানেজার আরিফকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২৬ শিশু

‘সব শেষ, চোখ দিয়ে পানিও আসছে না’

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হাওরে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ কার্ড, মিলবে চাল-নগদ টাকা

ধানের খড় রাখা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জে অস্ত্রসহ মাদক কারবারিদের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

কোরবানির ঈদের আগে ৫ গরু চুরি, নিঃস্ব কৃষক

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ২০