হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ন্যাপথালিন খেয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ন্যাপথালিন ও প্রেশারের ওষুধ খেয়ে কলেজপড়ুয়া এক শিক্ষার্থী মারা গেছে। 

আজ শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের গোলাপহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তারিন আক্তার (১৮) অষ্টগ্রাম সদর ইউনিয়নের গোলাপহাটি গ্রামের দ্বীন ইসলামের মেয়ে এবং অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে পরিবারের সবার অজান্তে তারিন আক্তার মাত্রাতিরিক্ত ন্যাপথালিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তারিন অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

তখন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তারিনকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। 

খরব পেয়ে থানা-পুলিশ তারিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়। 

অষ্টগ্রাম থানার উপপরিদর্শক এ কে এম মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভৈরবে দোকান ও বাড়ি লুটপাট, ঘটনা ধামাচাপা দিতে বিকাশে ঘুষ গ্রহণ ওসির

ভৈরবের মেঘনা নদীতে বালু তোলা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবদল নেতা আহত

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট

পাকুন্দিয়ায় বাড়ির সামনে অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ