হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিএনপির কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ, মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল বুধবার রাত ৮টার দিকে জেলা শহরের উকিলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার মো. লুৎফার রহমান ভূইয়া মিঠামইন উপজেলার আতপাশা গ্রামের বাসিন্দা। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব ১৪-এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট বিকেলে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মিঠামইন বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ছাত্র-জনতার ওপর গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা করে। এ ঘটনায় মো. লোকমান হোসেন বাদী হয়ে মিঠামইন থানায় গত ৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ইউপি চেয়ারম্যান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে নেতা-কর্মীদের পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না, প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ