হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, মাঝহাওরে ডাকাতের কবলে সর্বস্ব হারালেন

কিশোরগঞ্জ ও অষ্টগ্রাম প্রতিনিধি

কিশোরগঞ্জ হাওরে ডাকাতির কবলে পড়া নৌকা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে একটি লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নৌকার আরোহীদের তিনটি মোবাইল ফোন, নৌকার সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ টাকা লুট করেছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টায় উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় এই ঘটনা ঘটে।

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সী কন্যাশিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। পরে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশে রওনা দেন।

এই বিষয়ে শিশুটির দাদা আবদুল হক বলেন, ‘করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ছয়জনের একটি ডাকাত দল আমাদের গতিরোধ করে। আমরা অনেক অনুরোধ করে বলি—নৌকায় শিশুর মরদেহ আছে। কিন্তু ডাকাতেরা অনুরোধ না শুনে আমাদের কাছে যা ছিল সব ছিনিয়ে নেয়।’

নৌকার মাঝি রতন মিয়া বলেন, ‘নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় পৌঁছালে ডাকাতেরা নৌকায় উঠে সোলার প্যানেলের ব্যাটারি ও নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়।’

এই বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, ‘এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। নৌ পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

করিমগঞ্জ চামড়াঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. ইস্কান্দার বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কামারখন্দে ১ হাজার ৬৭০ কৃষক পেলেন প্রণোদনার সার-বীজ

ভুল দাগে উচ্ছেদ, বিপুল ক্ষয়ক্ষতি

কিশোরগঞ্জে সড়কে ডিম ভেঙে পোলট্রি খামারিদের প্রতিবাদ

পাকুন্দিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, মারা গেছে ৭টি গরুও

‘ভুয়া হোল্ডিং’ তৈরি করে অতিরিক্ত কর আদায়, অভিযোগ প্রমাণের পরও নেই ব্যবস্থা

১৭ বছর পর কিশোরগঞ্জের নগুয়া সরকারি পুকুরে সংস্কারকাজ শুরু

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ এক্সপ্রেস জারিয়া পর্যন্ত বর্ধিতের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

ভৈরবে বর্জ্যে লাগা আগুনে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিদ্যুৎ লাইন ও দোকানপাট

চায়না দুয়ারি দিয়ে মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য