হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার (৭০) ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে দুপুরের দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর সদর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। 

বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের বাড়ি উপজেলার চরফরাদী ইউনিয়নের গুলোয়ারচর গ্রামে। পৌর সদরের ঈশাখাঁ কিন্ডারগার্টেনের সঙ্গে তাঁর নিজের বাসা রয়েছে। তিনি সেখানেই বাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মিছবাহ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান প্রমুখ।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে