হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় মাদক সেবন করে উৎপাত, যুবকের ৩ মাসের জেল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবক করে উৎপাত করার দায়ে সাজ্জাদ হোসেন (২৩) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে দুই শ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন উপজেলার জাঙালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই যুবক মাদক সেবন করে এলাকায় উৎপাতসহ লোকজনের বাড়িঘরে অগ্নিসংযোগের চেষ্টা চালান। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লোকজনের সামনে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শ টাকা জরিমানা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার আজকের পত্রিকাকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ দুই শ টাকা জরিমানা করা হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে