হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইটনায় মাছ ধরা নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে তরুণ নিহত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

নিহত মোকারিম মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার বাগ্‌বিতণ্ডায় ছুরিকাঘাতে মোকারিম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাতে সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত মোকারিম চৌগাংঙ্গা ইউনিয়নের ভিরার ভিটা গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরে মাছ ধরা নিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উঠানে চাচা বাবুল মিয়া ও ভাতিজা মোকারিমের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ধারালো ছুরির আঘাতে মোকারিম মিয়া আহত হন। পরে আহত মোকারিমকে স্বজনেরা উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তবে কে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে কোনো তথ্য পরিবারের পক্ষ থেকে পাওয়া যায়নি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, শুনেছি মাছ ধরা নিয়ে চাচা-ভাতিজার মাঝে ঝগড়ায় ছুরিকাঘাতে মোকারিম নিহত হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

অষ্টগ্রামের ডুবো সড়ক: সংস্কার অংশেই ভোগান্তি বেশি

কিশোরগঞ্জে নানা অনিয়মে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াড ও চিত্রকূট প্রতিযোগিতা

মৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে আনার গল্প: হাওরপারের জাইতুনের পুনর্জন্ম

সৌরবিদ্যুৎ উৎপাদনে দেশসেরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়

উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ, জেলা পরিষদের প্রশাসক ও সিইওর বিরুদ্ধে ক্ষোভ

ইয়াবাসহ আটক যুবককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০