হোম > সারা দেশ > খুলনা

স্বামী, দ্বিতীয় স্ত্রী ও শিশুসন্তানকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ প্রথম স্ত্রীর বিরুদ্ধে

মাগুরা প্রতিনিধি 

মাগুরা সদর হাসপাতাল থেকে আহতদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রথম স্ত্রীর দেওয়া আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন স্বামী, তাঁর দ্বিতীয় স্ত্রী এবং এক শিশুসন্তান। এ ঘটনায় অভিযুক্ত প্রথম স্ত্রী সুমি খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাহারুল ইসলামের শোওয়ার ঘরে তাঁর প্রথম স্ত্রী সুমি খাতুন বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘরে তখন বাহারুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী এবং তাঁদের শিশুসন্তান ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে বাহারুল চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

আহত বাহারুলের মা জানান, তাঁর ছেলে প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সুমি খাতুন প্রায়ই হুমকি দিতেন যে, তার ছেলে যদি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দূরে চলে না যায়, তাহলে তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, ‘গত রাতে সুমি দোকান থেকে পেট্রোল কিনে এনে আমার ছেলের ঘরে আগুন দিয়েছে। সেখানে ছোট বউ আর আমাদের ছোট নাতি ঘুমিয়ে ছিল।’

হাজীপুর পুলিশ ক্যাম্পের এসআই আনসারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম স্ত্রী সুমি খাতুন স্বেচ্ছায় হাজীপুর থানায় এসে আত্মসমর্পণ করেছেন এবং বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘ফেরিতে বড় মেয়েকে নিয়ে নেমে যাই, স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি’

বেড়াতে নিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দিলেন স্বামী

পাশাপাশি খোঁড়া হয়েছে তিনটি কবর, শোকে স্তব্ধ স্বজনেরা

খুলনায় কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সুন্দরবনের বনদস্যু ‘ছোট সুমন’ বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উদ্‌যাপন

গাড়ির তেল চুরির সময় কেসিসির চালক আটক

খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩

খুলনায় ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে গুলি

খুলনায় যুবদল কর্মী রাসু হত্যায় আটক যুবককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ