হোম > সারা দেশ > খুলনা

হেলপারকে চালাতে দিয়ে বাসচালকের ঘুম, দুর্ঘটনায় নিহত ২

যশোর প্রতিনিধি

যশোরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনির আহমদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতদের একজন বাসের যাত্রী ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী (৪০)। অপর নিহত ব্যক্তি বাসের সুপারভাইজার। তাঁর নাম জানা যায়নি। আহতরা সবাই সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার বাসিন্দা। তাঁরা চট্টগ্রামের রাউজানের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন।

ওই বাসের যাত্রী হারুন অর রশিদ বলেন, ‘আমাদের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায়। আমরা ৪০ জন চট্টগ্রামের রাউজান থেকে রোববার সন্ধ্যায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস রিজার্ভ করে সাতক্ষীরার কালীগঞ্জে যাচ্ছিলাম। গোপালগঞ্জে আসার পর বাসের চালক ঘুমাতে যান। এ সময় তিনি বাসের হেলপারের কাছে গাড়ি চালাতে দেন। বৃষ্টির মধ্যে বাসের হেলপার বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় বাসের সুপারভাইজার ও একজন শ্রমিক নিহত হন। আহত আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হাশেম আলীর  খালাতো ভাই মফিজুল ইসলাম বলেন, ‘আমরা ৪০ জন ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতাম। আট মাস পর বাস রিজার্ভ করে আমরা বাড়ি ফিরছিলাম। পথে দুর্ঘটনায় খালাতো ভাই হাশেম আলী ও বাসের সুপারভাইজার নিহত হয়েছে। আমরা বাড়ি ফিরলেও ভাই ফিরবে লাশ হয়ে।’

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনির আহমদ বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

খুলনায় সন্ত্রাসী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনায় হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩০০

খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

খুবি শিক্ষার্থী মৌমিতাকে চাপা দেওয়া গাড়িটি আ.লীগ নেতার ছোট ভাইয়ের

খুবি ছাত্রী নিহতের ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক আটক হয়নি

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

সড়কে খুবি ছাত্রীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের মামলা, ডিসি অফিসের সামনে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে প্রচারণায় নিষেধাজ্ঞা খুলনা বিএনপির

দস্যু ঝুঁকি নিয়েই সুন্দরবনে যাচ্ছেন আজ মৌয়ালেরা

বাবার সঙ্গে মার্কেটে গিয়ে লাশ হয়ে ফিরলেন খুবি শিক্ষার্থী, খুবি ভিসির শোক