হোম > সারা দেশ > খুলনা

কয়রায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়েছে। আজ রোববার সকালে ভাঙন শুরু হয়। দুপুরে জোয়ারের পানিতে ইউনিয়নের বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ায় চরম শঙ্কায় এলাকাবাসী। তলিয়ে যেতে পারে ১০ থেকে ১২টি গ্রাম।

সাবেক ইউপি সদস্য মাসুদ বলেন, নদীতে জোয়ার আসছে। তিন গ্রাম প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে আমরা স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করছি। 

স্থানীয় ওয়ার্ডের মেম্বার ওসমান গনি সরদার জানান, ভোর ৪টার দিকে চরামুখা খালের একপাশের (বেল্লালের ঘেরের পাশে) রাস্তা ভাটিতে ভেঙে নদীতে নেমে গেছে। রাস্তাটি দীর্ঘদিন নাজুক অবস্থায় ছিল। প্রায় দুই চেইন রাস্তা কপোতাক্ষ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। এখন ভাটা থাকায় ঘেরের পানি নদীতে নামছে। স্বেচ্ছাসেবায় বাঁধ মেরামতের কাজ চলছে। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে মেরামত করতে না পারলে দুপুরের জোয়ারে বিস্তৃত এলাকা প্লাবিত হতে পারে। 

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (পুর) মো. মশিউল বলেন, ওখানের বাঁধ দুর্বল ছিল। প্রায় দেড় শ মিটারের মতো ভেঙে ক্লোজার তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে পানি আটকানোর মতো কিছু করা সম্ভব নয়।

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলা: ১১ দিনেই ৩০ লাখ টাকার চারা বিক্রি

খুলনায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনায় আরএফএলের বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত মরদেহ উদ্ধার

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার