হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

গ্রেপ্তার শেখ আ. কুদ্দুস। ছবি: আজকের পত্রিকা

খুলনার পাইকগাছায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি শেখ আ. কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হরিঢালী ইউনিয়নের দরগামহল গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে শেখ আ. কুদ্দুসকে কারাগারে পাঠানো হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, বন আইনের একটি মামলায় শেখ আ. কুদ্দুসকে গত জানুয়ারির প্রথম দিকে খুলনা দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। তিনি এত দিন পালাতক ছিলেন।

ওসি সবজেল জানান, গতকাল মঙ্গলবার রাতে শেখ আ. কুদ্দুসকে থানার সহকারী উপপরিদর্শক আলতাফ হোসেন গ্রেপ্তার করে। আজ বুধবার সকালে শেখ আ. কুদ্দুসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ