হোম > সারা দেশ > খুলনা

খুবিতে স্বাস্থ্যবিমার চেক হস্তান্তর করলেন উপাচার্য

খুবি প্রতিনিধি 

খুবিতে স্বাস্থ্যবিমার ক্ষতিপূরণের অর্থের চেক হস্তান্তর করলেন উপাচার্য। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে ডেলটা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের জীবনবিমা চুক্তির আওতায় প্রকৌশল বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামকে কিডনিজনিত অসুস্থতায় চিকিৎসাসেবা নেওয়ার জন্য বিমা অর্থের ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম নিজ কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন।

স্বাস্থ্যবিমার ক্ষতিপূরণের চেক হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর ডেলটা লাইফ ইনস্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী চাকরিরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করলে বা দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা অঙ্গহানি বা রোগের কারণে অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তিনি জীবন বিমার আর্থিক সুবিধা পাবেন।

খুমেক হাসপাতাল: অগ্নিকাণ্ডে শতাধিক রোগীর অস্ত্রোপচার আটকে গেছে

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল ৭টায়

খুলনায় বিএনপি অফিসের ভেতরে গুলি, ২ যুবদল সদস্য গুলিবিদ্ধ

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ

খুলনা-মোংলা: মহাসড়কের পাশে তিন বাজার, দুর্ঘটনার ঝুঁকি

খুলনা জেনারেল হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী, অনিয়ম দেখে ক্ষুব্ধ

খুমেক হাসপাতালে আগুন, আহত ৫, দুই নার্স আইসিইউতে

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষ, ঠিকাদার গুলিবিদ্ধ

খুবি শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: সাবেক উপাচার্যের ভাগনে সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপ: প্রতিবাদে খুলনায় শ্রমিক বিক্ষোভ, অবরোধ-ভাঙচুর