হোম > সারা দেশ > খুলনা

বেড়াতে নিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দিলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

ছবি: সংগৃহীত

যশোর থেকে খুলনায় ঘুরতে নিয়ে এসে স্ত্রীকে ধাক্কা দিয়ে রূপসা নদীতে ফেলে দিলেন স্বামী। আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলনার রূপসা নদীতে ঘটনাটি ঘটে। বর্তমানে দম্পতি রবিউল ইসলাম ও রুমা আক্তার হাসি পূর্ব রূপসা বাসস্ট্যান্ডের পুলিশ ফাঁড়িতে রয়েছেন।

পূর্ব রূপসার স্থানীয়রা জানান, বিকেলে রূপসা ঘাট থেকে একটি নৌকা রিজার্ভ করে খানজাহান আলী (রহ.) সেতুর দিকে রওনা হয় যশোর কোতোয়ালি থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা হেদায়েত হোসেনের ছেলে রবিউল ইসলাম এবং তাঁর স্ত্রী রুমা আক্তার হাসি। কিন্তু পথিমধ্যে সালাম সি ফুডের সামনে এসে স্ত্রী হাসিকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন রাসেল। বিষয়টি উপস্থিত কয়েকজন নৌকার মাঝি দেখে ফেলেন।

সালাম সি ফুডের নৌকাচালক রেজাউল বিষয়টি আঁচ করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসিকে উদ্ধার করে। তাঁকে সালাম সি ফুডের ঘাটে ওঠানো হয়। পরবর্তীকালে উপস্থিত জনতা হাসিকে দেখার জন্য ঘটনাস্থলে যায় এবং তাঁর মুখ থেকে বিষয়টি জেনে পুলিশকে খবর দেয়। এরপর স্বামী-স্ত্রীকে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়িতে নেওয়া হয়।

এদিকে ফাঁড়ির ইনচার্জ এসআই আকরামুল হক বিষয়টি হালকাভাবে উপস্থাপন করে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব বলে চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। প্রতিবেদকের সঙ্গে কথা না বলে তাঁর ব্যবহৃত ফোনটি হোল্ড করে রাখেন। পরবর্তীকালে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।

জানতে চাইলে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ প্রতিবেদককে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। স্বামী-স্ত্রী দুজনই পুলিশের হেফাজতে রয়েছে। দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।’

খুলনা: সুস্থ বাঘিনী, তবু সুন্দরবনে ফেরানো নিয়ে মতবিরোধ

সোনাডাঙ্গায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনার ৪ উপজেলা: ২০ ফুট নেমে গেছে পানির স্তর সুপেয় পানির সংকট বাড়ছে

সুন্দরবনে উদ্ধার সেই বাঘিনী এখন সুস্থ, অবমুক্ত করা নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

তালিকাভুক্ত অপরাধী ধরতে যৌথ অভিযান

খুলনা বন্য প্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমিরটি

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

খুলনায় বিএনপি নেতাকে গুলি, গুরুতর আহত