হোম > সারা দেশ > খুলনা

গাজার প্রতি সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন খুবি শিক্ষার্থীদের

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আগামীকাল সোমবারের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। আজ রোববার এক বিবৃতিতে এ সংহতি জানান শিক্ষার্থীরা।

বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, ‘আগামীকাল ৭ এপ্রিল বিশ্বব্যাপী পালিতব্য ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনের ক্লাস ও পরীক্ষা বর্জন করা হলো।

বিশ্ব পরাশক্তিদের মদদে ইজরায়েলি সরকার গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। নবজাতক, শিশু, বৃদ্ধসহ নিরীহ জনগণ প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে। আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসাকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। মুসলিম পরাশক্তিদের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।’

বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় চলমান এ নিষ্ঠুর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে আন্তর্জাতিক সংগঠনগুলোর নিষ্ক্রিয়তাকে ঘৃণার চোখে দেখে।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার