হোম > সারা দেশ > খুলনা

শৈলকুপায় সেচের খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে সেচের খাল থেকে ইদ্রিস আলী (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে এই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে শৈলকুপার ভাটই এলাকার ভগবান নগর গ্রামের সেচের খাল থেকে ইদ্রিসের মরদেহ উদ্ধার করা হয়। অনেক দিন ধরে তিনি শরীরের কাঁপুনি রোগে ভুগছিলেন। কাঁপনের কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর মূল কারণ জানা যাবে।’ 

নিহত ইদ্রিস আলী ভগবাননগর গ্রামের সানারুদ্দিন মন্ডলের ছেলে। তিনি অনেক দিন ধরে শরীরের কাঁপুনি বা মৃগী রোগে ভুগছিলেন। 

স্থানীয় লোকজন জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে তাঁকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। আজ সকালে কয়েকজন চাষি সেচের খালে পাট জাগ দিতে গিয়ে দেখেন তাঁর মরদেহ ভাসছে। এরপর তাঁরা ইদ্রিসের পরিবারে ঘটনাটি জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খুলনা সফর কাল: এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনায় প্যাথলজিতে হামলার অভিযোগ

সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

‘ইশ্‌, প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’

ঘরের মধ্যে বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

খুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুন

রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম