হোম > সারা দেশ > খুলনা

পৌরসভার ফটকে ময়লা ফেলে কর্মবিরতি পরিচ্ছন্নতা কর্মীদের

কুষ্টিয়া প্রতি‌নিধি

কুষ্টিয়া পৌরসভার ফটকের সামনে ময়লা ফেলে কর্মবিরতি পালন করে পরিচ্ছন্নতা কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কুষ্টিয়া পৌরসভার ফটকের সামনে ময়লা ফেলে কর্মবিরতি পালন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। আজ রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। প‌রে কর্তৃপ‌ক্ষের আশ্বা‌সে তারা আন্দোলন বন্ধ ক‌রে চলে যান।

আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা ব‌লেন, `কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। কর্মীরা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পায় দিনে ২৭৫ টাকা। অথচ যেকোন দিনমজুরকে হাজিরা হিসেবে কমপক্ষে ৫’শ টাকা দিতে হয়। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে আজ পৌরসভা গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছি। এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। দাবি না নামা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে কুষ্টিয়া পৌর নির্বাহী কর্মকর্তা মে‌হেদী হাসান আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন, `বিষয়‌টি আস‌লে ভুল বুঝাবু‌ঝি থে‌কে হ‌য়ে‌ছে। জুলাই মাস থে‌কে তা‌দের বেতন বাড়ানোর কথা ছিল। এই নি‌য়ে কাজ চলছে। তা‌দের সা‌থে কথা হ‌য়ে‌ছে। দ্রুত তা‌দের দা‌বি পূরণ করা হ‌বে।’

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনায় হরিণের মাংস জব্দ

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনায় মাদক ও অস্ত্র মামলার আসামিকে গুলি করে হত্যা

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ