হোম > সারা দেশ > খুলনা

খুলনায় অ্যাজাক্স জুট মিল শ্রমিকদের অনশন প্রত্যাহার

খুলনা প্রতিনিধি

খুলনায় অ্যাজাক্স জুট মিল শ্রমিকদের অনশন প্রত্যাহার। ছবি: আজকের পত্রিকা

এককালীন পাওনা পরিশোধের দাবিতে খুলনা অ্যাজাক্স জুট মিলের শ্রমিক-কর্মচারীদের অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার খুলনার জেলা প্রশাসকের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার করেন শ্রমিকেরা।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। পরে খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম অ্যাজাক্স জুট মিলের মালিক এম এ মান্নান তালুকদারের সঙ্গে আলোচনা করেন এবং ২০২৫ সালের মধ্যে সব পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে অনশন ভঙ্গ করান। এ ছাড়া ঈদের আগে শ্রমিকদের এককালীন পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ আমজাদ হোসেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. তারেক, আব্দুল ওহাব, আজাহার মাতুব্বার, ওবায়দুল রহমান প্রমুখ।

চার মাস পর কবর থেকে বিএনপি নেতার লাশ উত্তোলন

মাদ্রাসায় শিকলবন্দী শিশুশিক্ষার্থী উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

টিকিট কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় কর্মীকে উদ্ধার

খুলনায় দুই মাদক সেবনকারীকে ছাড়িয়ে নিতে এসে সহযোগীসহ গ্রেপ্তার ওয়ার্ড শ্রমিক দলের নেতা

চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

খুলনায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী হাসপাতাল ছাড়ার পর লাপাত্তা

খুলনায় গুলিবিদ্ধ স্কুলছাত্রী ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিকের বোন

খুলনায় বাড়ির সামনে স্কুলছাত্রীকে গুলি