হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ

খুলনা প্রতিনিধি

খুলনার বৈকালী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৪ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে আহত হয়েছে অন্তত ১৫ জন। এছাড়া শিববাড়ী মোড়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

আজ শনিবার বেলা ৩টার দিকে বৈকালীতে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে জড়ো হয়েছেন। রাত থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়ে যায়।

আয়োজকেরা বলছেন, দূর–দুরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। অনেকে বাধা বিপত্তি পেরিয়ে শুক্রবার থেকেই খুলনা শহরে এসে অবস্থান করছেন। তাদের ফিরতে হবে। এ কারণে দিনের আলোর মধ্যেই গণসমাবেশ শেষ করা হবে।

এদিকে, খুলনা শহরে বিভিন্ন প্রবেশমুখে বেশ কয়েকটি পয়েন্টে আগে থেকেই অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রবেশপথগুলোতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন তাঁরা। যারাই খুলনায় প্রবেশ করছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাদ যাচ্ছে না সাংবাদিকেরাও। তাঁদের বহনকারী গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করা হয়।

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে

পাইকগাছায় খালপাড়ে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০০ টাকার জন্য খুন: মসজিদের বারান্দায় ঘুমন্ত ডালিমের মাথা থেঁতলে দেন জয়নাল