হোম > সারা দেশ > খুলনা

খুলনার আদালত চত্বর থেকে পালাল আসামি

খুলনা প্রতিনিধি

খুলনায় আদালত চত্বর থেকে চুরির মামলার এক আসামি পালিয়েছে। আজ বৃহস্পতির বেলা ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি হলেন—নগরীর দৌলতপুর থানা এলাকার পাবলা দত্তবাড়ির মিন্টু সরদারের ছেলে মো. হৃদয় সরদার। এ ঘটনার পর আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে আসামিকে গ্রেপ্তারের জন্য নগরীতে চেকপোস্ট বসানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আসামি হৃদয় সরদার নগরীর দৌলতপুর থানার একটি চুরি মামলায় কারাগারে ছিলেন। আদালতে তাঁর হাজিরার দিন ছিল আজ। বেলা ১১টার দিকে তাঁকে আদালতে নেওয়া হয়। এ সময় আসামি হৃদয় এজলাসে না উঠে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা বলেন, আসামি হৃদয়কে গ্রেপ্তারের জোর তৎপরতা চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার