হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে ১৭ বস্তা চিংড়ি শুঁটকিসহ নৌকা জব্দ

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে ১৭ বস্তা চিংড়ি শুঁটকিসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের অধীন ভদ্রা টহল ফাঁড়ির সদস্যরা এসব জব্দ করেন। 

আজ সোমবার ভোরে পশুর নদে অভিযান চালিয়ে চিংড়ি শুঁটকি জব্দ করা হয়। এ সময় ওই নৌকা থেকে দুই বোতল ভারতীয় নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। 

এদিকে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চিংড়ি শুঁটকি ফেলে পাচারকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যান। 

ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চিংড়ি শুঁটকি সহ নৌকা জব্দ করা হয়েছে। 

কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আ. হাকিম বলেন, এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার