হোম > সারা দেশ > খুলনা

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সেনাপ্রধানের বোন রুনু রেজা 

খুলনা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন অধ্যাপক রুনু রেজা বিথার। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের ছোট বোন ও কেসিসির সাবেক ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথারের স্ত্রী।

আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

রুনু রেজা বিথার খুলনা সিটি গার্লস কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। এর আগে ২০১০ সালে তার স্বামী শহীদ ইকবাল বিথার সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে উপনির্বাচনে কেসিসির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এ ছাড়াও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

কয়রায় খাসজমি নিয়ে সংঘর্ষে আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

জমি বিক্রির কথা বলে ডেকে আবাসন ব্যবসায়ীকে জিম্মি, গ্রেপ্তার ৬

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, জব্দ মাংস ও ফাঁদ

খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

খুলনায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলে গ্রেপ্তার

খুলনায় প্রকাশ্যে বাড়িতে ঢুকে গুলি, আতঙ্ক সৃষ্টি

খুলনায় বাহাদুরের ‘বাহাদুরি’

খুলনায় যুবককে গুলি করে মোবাইল ছিনতাই

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত