হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১২টার দিকে নগরীর ফুলবাড়ী গেট এলাকার কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আরিফ দীঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা। তিনি কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টার দিকে আরিফ তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা একটি কালো রঙের মোটরসাইকেলে হেলমেট পরে এসে আরিফের মাথার বাঁ কানের পাশে, বুকের বাঁ পাশে ও বাঁ দিকের বগলের নিচে এলোপাতাড়ি গুলি করে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আরিফ হোসেন নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। 

অপর একটি সূত্র জানায়, আরিফ হোসেনের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রয় নিয়ন্ত্রণ, জমি দখল, পুলিশের সোর্স হিসেবে কাজ করার অভিযোগ আছে। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক গ্রুপিং এর সঙ্গেও তিনি জড়িত ছিলেন। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তার খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে। 

তিনি আরও জানান, ওই এলাকার সিসি টিভির ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার