হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় বাস চাপায় ভ্যানচালক নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় বাস চাপায় আবুল কালাম সরদার (৩৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুকনগর যশোর মহাসড়কের নরনিয়া আটলিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল কালাম উপজেলার নরনিয়া গ্রামের মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে। 

চুকনগর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিজয় কুমার দাস দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

এএসআই জানান, আজ দুপুর দেড়টার দিকে কাটাখাল থেকে যাত্রী নিয়ে ভ্যানচালক আবুল কালাম সরদার চুকনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় চুকনগর-যশোর মহাসড়কের নরনিয়া আটলিয়া মোড়ে ভ্যানটিকে ধাক্কা দেয় বাস। এ সময় ভ্যানচালক মহাসড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২