হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপি নেতা কারাগারে

খুলনা প্রতিনিধি

গোলাম মোস্তফা ভুট্টো। ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার রাতে ডিবির একটি দল গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বাস্তুহারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় বিএনপির এই নেতা জামিনে ছিলেন বলে জানা গেছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিবি সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাস্তুহারা এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ডিবির পরিদর্শক তৈমুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাস্তুহারা এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, হাঙ্গামা, সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে খালিশপুর থানায় সাতটি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি জামিনে ছিলেন।

তৈমুর ইসলাম আরও বলেন, আজ দুপুরে গোলাম মোস্তফাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করা হলে বিচারক রাকিবুল হাসান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইবির শহীদ জিয়া হল: বরাদ্দ কাগজে, সিট দখলে

খুলনা জেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই অব্যাহতি

যমজ শিশু হত্যা, মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনার ১০ জেলায় এবার ১৭০টি কোরবানির পশুর হাট

সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর আটক

খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ের ১৮ লাখ টাকা আত্মসাৎ, সহকারী রেজিস্ট্রার পলাতক

বনদস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৩ মৌয়াল

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে: আইনমন্ত্রী