হোম > সারা দেশ > খুলনা

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনার খালিশপুরে অন্য এক মেয়ের সঙ্গে কথা বলা নিয়ে বিরোধের জেরে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই তরুণীকে হেফাজতে নিলেও উভয় পক্ষের মধ্যে মিটমাট হওয়ায় সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপা এলাকায়। অভিযুক্ত তরুণীও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাঁর বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনিকের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে আজ দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণী ছোট ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, তাঁরা দুজনই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সহপাঠী। প্রেমের সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়েছিল। ছুরিকাঘাতে ওই তরুণ গুরুতর আহত হননি। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর অনিক থানায় গিয়ে বিষয়টি জানান। তবে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি। দুই পক্ষের মধ্যে মিটমাট হওয়ায় তরুণীকে ছেড়ে দেওয়া হয়েছে।

খুলনায় সরকারি কলেজের ফটকে তালা লাগিয়ে আগুন

প্রতিষ্ঠান না খুললে হত্যা আর নাম বললে চলবে গুলি

খুলনায় সরকারি কর্মকর্তা গুলিবিদ্ধ

খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার

খুলনায় চাঁদার দাবিতে একের পর এক প্রতিষ্ঠান ভাঙচুর, হুইপ বকুলের উদ্বেগ

পুকুর বাঁচাতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: কেসিসি প্রশাসক

সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ প্রধান জোনাব গ্রেপ্তার

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

‘নূর আজিমকে কি চেন’ বলে ফোনে হুমকির পর ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

খুলনায় ফের আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের দেয়ালচিত্র