হোম > সারা দেশ > খুলনা

গভীর রাতে খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখ (৩৬) গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা থানাধীন বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

সোহেল শেখ বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল শেখ মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করা হয়। দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকে অভিযান চালানো হচ্ছে।

ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা, শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

‘হয় অর্থ, নয় রক্ত’—স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

দুদকের ৫ মামলায় খুলনার সাবেক এমপি, সরকারি কর্মকর্তা ও আ.লীগ নেতারা

খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে

ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু

খুলনায় ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর

খুলনায় চাঁদা না পেয়ে মুদি দোকানিকে গুলি

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ