হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছা ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় ইজিবাইকের ধাক্কায় মিতু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁদখালী আমাদী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

সে উপজেলার কাওয়ালি গ্রামের শামীম মোড়লের মেয়ে। 

মৃতের নানা আব্দুল আজিজ সরদার জানান, সকালে চাঁদখালী আমাদী কাওয়ালি নামক স্থানে রাস্তা পার হয়ে খেলার জন্য পাশের বাড়িতে যাচ্ছিল মিতু। এমন সময় একটি ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মেয়েটিকে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মিতুকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত স্বপন রায় জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

খুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুন

রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম

খুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গুলিবিদ্ধ লাশ

খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

খুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

খুলনায় ৬ কলেজের সবাই ফেল

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী