হোম > সারা দেশ > খুলনা

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি

নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করেন। একই সময়ে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রাত সাড়ে ১১টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশের ধর্ষকদের ফাঁসির দাবিতে সম্মিলিত বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

খুলনা মেডিকেল কলেজের কে-৩০ ব্যাচের শিক্ষার্থী মিরাজ আল ইমরান এ নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের কে-৩১ ব্যাচের শিক্ষার্থী ইরটেজা, কে-৩২ ব্যাচের শিক্ষার্থী অর্ণ, ও কে-৩০ ব্যাচের শিক্ষার্থী মো. মিরাজুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ মিছিলে তারা-‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪-এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলটি খুলনা মেডিকেল কলেজের হোস্টেল থেকে শুরু করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে খুলনা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে এসে বিক্ষোভ মিছিল এসে শেষ করে। একই সময়ে নগরীর শিববাড়ি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে।

খুলনায় রাস্তায় ফেলে যাওয়া বস্তাবন্দী মরদেহের পরিচয় মিলেছে

খুলনায় কারাগার থেকে পালানো ইমন গ্রেপ্তার

খুলনায় অস্ত্রসহ আটক ‘খবির বাহিনীর’ প্রধান খবির মোল্লা

খুলনায় কারাগারের দেয়াল টপকে আসামির পলায়ন

ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত হচ্ছে বাঘিনীটি, নজরদারিতে ২০ ক্যামেরা

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, জিম্মি জেলেসহ অস্ত্র উদ্ধার

খুলনায় নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আ. লীগ নেতা অ্যাডভোকেট মজিবর কারাগারে

খুলনা চেম্বার নির্বাচন: চূড়ান্ত তালিকায় ১৭০৫ জন ভোটার, বাদ গেছে ৬৯৭ সদস্য

জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে খুলনায় প্রস্তুতি সভা