হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

খুলনা প্রতিনিধি

খোরশেদ আলম। ছবি: সংগৃহীত

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড় মোড় থেকে তাঁকে আটক করা হয়। আটক ওই যুবক সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাজের ট্যাক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসুফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জাল টাকার একটি চালান অন্য জেলা থেকে খুলনায় আসছে। এমন সংবাদ পেয়ে থানা-পুলিশ সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসায় এবং ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে অভিযান চালায়। ওই পরিবহনের একটি আসনে বসা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় দেহ এবং সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করে। এ সময় পুলিশ তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০০ টাকার ১০টি বান্ডিল উদ্ধার করে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সেগুলো জাল টাকা। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচি

ভৈরব নদে নিখোঁজের তিন দিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

স্বামীর বাড়িতে যাওয়া হলো না নববধূর, দুজন চিরনিদ্রায় দুই গ্রামে

খুলনার রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেপ্তার

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে