হোম > সারা দেশ > খুলনা

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গ্রেপ্তার ফেরদৌস হোসেন লাদেন ও রানা শেখ আকাশ। ছবি: সংগৃহীত

খুলনার রূপসায় চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি ও ‘বি’ কোম্পানির সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেরদৌস হোসেন লাদেন (২৩) ও রানা শেখ আকাশ (২৫)।

আজ বুধবার দুপুর তিনটার দিকে রূপসা থানার মোসাব্বারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি লাদেন ও রানাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফেরদৌস হোসেন লাদেন রূপসার নন্দনপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে এবং রানা শেখ আকাশ নগরের নাজিরঘাট এলাকার আতিয়ার শেখের ছেলে।

অধিনায়ক নিস্তার আহমেদ আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট রূপসা উপজেলার আইচগাতি এলাকায় জয় ঢালীকে (২৭) গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ৫০ দিন পর তাঁর বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করা হয়।

প্রধানমন্ত্রীর খুলনা সফর কাল: এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনায় প্যাথলজিতে হামলার অভিযোগ

সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

‘ইশ্‌, প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’

ঘরের মধ্যে বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

খুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুন

রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম

খুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গুলিবিদ্ধ লাশ

খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১