হোম > সারা দেশ > খুলনা

৫ বছর পর কারামুক্ত খুবির দুই শিক্ষার্থী

খুলনা ও খুবি প্রতিনিধি 

খুলনা কারাগার থেকে দুই শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বিস্ফোরক আইনে মামলায় সাজাপ্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের খুলনা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ২৪ জুন উচ্চ আদালতের আদেশে তাঁরা জামিন পান। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মুক্তির দাবিতে দুজন কারাগারে অনশন করেন।

শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ১৭তম ব্যাচের শিক্ষার্থী নুর মোহাম্মদ অনিক ও পরিসংখ্যান ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা কারাগারের জেলার মনির হুসাইন জানান, ২৪ জুন হাইকোর্টের আদেশে তাঁরা জামিনপ্রাপ্ত হন। আজ আদেশের কাগজ খুলনা কারাগারে পৌঁছার পর সন্ধ্যায় তাঁদের মুক্তি দেওয়া হয়। এ সময় খুবির কয়েকজন ছাত্র তাঁদের নিয়ে যান।

জেলার আরও জানান, তাঁদের বিরুদ্ধে পাঁচটি মামলা ছিল। এর মধ্যে খুলনার সোনাডাঙ্গা থানায় বিস্ফোরক আইনে মামলায় দুজনকে ২০ বছরের সাজা দেন আদালত। পরে তাঁরা ওই মামলায় জামিন পান। পাঁচটির মধ্যে চারটিতে তাঁরা জামিনে ছিলেন। বাকি ছিল ময়মনসিংহ কোতোয়ালি থানায় হওয়া সন্ত্রাসবিরোধী মামলা। ওই মামলার কাগজ আজ হাতে পাওয়ামাত্র তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।

খুলনায় আরএফএলের বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত মরদেহ উদ্ধার

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু

খুলনার মৎস্য ও কৃষি: বৃষ্টিতে ১৪০ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার কালীগঞ্জে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

খুলনায় বৃষ্টিপাতে মৎস্য ও কৃষিতে ক্ষয়ক্ষতি ১৪০ কোটি টাকা, বেশি ক্ষতিগ্রস্ত চিংড়ি ও তরমুজচাষিরা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনায় কিশোরীর বস্তাবন্দী লাশ: পলাতক বাবা গ্রেপ্তার

প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা