হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

প্রতিনিধি, পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছার সোলাদানায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মান্নান গাজী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এনামুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সোলাদানা বেদবুনিয়া মাদ্রাসা মোড়ে হওয়া এ ঘটনায় এনামুল হকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ভাঙ্‌চুর করা হয়েছে বাড়ি–ঘর ও মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আটক করা হয়েছে তিনজনকে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফিক আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকালে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী এস এম এনামুল হকের কর্মীরা পোস্টার লাগাতে গেলে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা বাধা দেন। তাঁরা পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এনামুল জানতে পেরে কয়েকজন কর্মী নিয়ে ঘটনাস্থলে যান। নৌকা প্রতীকের প্রার্থীরা এ সময় ধাওয়া করলে তাঁরা সোলাদানার বেতবুনিয়া গ্রামের লাভলু গাজী ও তাঁর বোন মনিরার বাড়িতে আশ্রয় নেন। এ সময় মান্নান গাজীর পক্ষের কর্মীরা লাভলু ও মনিরার বাড়ি ভাংচুর করে চেয়ারম্যান এনামুল, কিশোর কুমার মণ্ডল ও মুজিবুর রহমানকে এলোপাতাড়ি জখম করে। এনামুলের দলের লোকেরা এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ হাফিজুর রহমান, রফিক ও অহেদ আলী নামের তিনজনকে আটক করেছে।

এদিকে সংঘর্ষে আহত এনামুল হক, শামীম ও কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর নিজের কর্মীদের হামলার বিষয়ে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী মান্নান গাজী বলেন, ‘চেয়ারম্যান (এনামুল হক) মুখ খারাপ করায় স্থানীয় লোকেরা তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলে মারপিট করে।’

খুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুন

রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম

খুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গুলিবিদ্ধ লাশ

খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

খুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

খুলনায় ৬ কলেজের সবাই ফেল

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী