হোম > সারা দেশ > খুলনা

দুই যুগেও কাটেনি দুর্ভোগ, বিপাকে ১৪ গ্রামের মানুষ 

প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

দৌলতপুর উপজেলার ধামস্বর বাজারের পূর্বপাশে এবং কাকনা বাজারের উত্তরপাশে পূর্ব দৌলতপুর-ঘিওরের সংযোগ সেতু দুইটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। পাশাপাশি দুইটি সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসীরা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সেতুটি দুইটি নির্মিত হয়। ১৯৯৮ সালের বন্যায় সেতুর দুই পাশের মাটি ধসে পড়ে। প্রায় দুই যুগ অতিবাহিত হলেও সেতুর দুই পাশের অবস্থার কোন পরিবর্তন হয়নি। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। শুকনো মৌসুমের ৩ মাস সেতুর পাশের বিকল্প সড়ক দিয়ে চলাচল করা গেলেও বর্তমানে বর্ষার পানিতে নৌকা ছাড়া পারাপার করা যায় না। সেতু দুইটির উত্তরপাশে কলিয়া, ঘরিয়ালা, বড়হাত কোড়া, উল্টাবাড়ী, কাকনাসহ ১৪-১৫টি গ্রামের মানুষের ঘিওর হাটে আসার একমাত্র সড়ক এটি। কিন্তু সড়ক না থাকায় বিপাকে পড়েছেন দুই পারের কয়েক হাজার মানুষ। 

ধামস্বর গ্রামের কলেজছাত্র লিটন মিয়া বলেন, জন্মের পর থেকে সেতুটি দুইটি শুধু দেখেই আসলাম। সেতুতে ওঠার ভাগ্য আর হলো না। ভবিষ্যতে হবে কিনা তাও জানি না। 

পুরোনো ধামস্বর গ্রামের আব্দুল কাদের বলেন, আমাদের ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন পাশাপাশি দুইটি সেতুর সংযোগ সড়ক না থাকায় আমরা খুব কষ্ট করে পরিষদে যাই। এর আগে ইঞ্জিনিয়ার অফিস থেকে কয়েক বার মাপ যোগ করা হয়েছে। আমি প্রত্যেকবার তাঁদের সঙ্গে ছিলাম কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সেতুটি মেরামত হলে আমরা বেঁচে যেতাম। 

বড়হাত কোড়া গ্রামের শিক্ষানবিশ আইনজীবী আমিনুল ইসলাম বলেন, প্রতিদিন মোটরসাইকেলে করে এই সড়ক দিয়ে আমাকে মানিকগঞ্জ কোর্টে যেতে হয়। শুকনো মৌসুমে দুই-তিন মাস এই সড়ক দিয়ে যেতে পারলেও এখন পানি থাকায় ১০ কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটিই বেশি হয়। 

স্থানীয় ইউপি সদস্য চান মিয়া বলেন, ২০১৬ সালে সেতুর দুপাশে কিছু মাটি আমি ফেলেছিলাম। কিন্তু গাইড ওয়াল না থাকার কারণে ওই বছর পানি আসার সঙ্গে সঙ্গেই মাটি ধুয়ে চলে যায়। গাইড ওয়াল দেওয়ার চেষ্টা করেও কোনো কিছু না হওয়ায় আর মাটি ফেলা হয়নি। 

উপজেলা সহকারী প্রকৌশলী রঞ্জিত পাল বলেন, সেতু দুটি আমি পরিদর্শন করেছি। সেতুর দুপাশের সড়কেও মাটি নেই। আমরা মন্ত্রণালয়ে এস্টিমেট পাঠিয়েছি, পাস হলেই কাজ শুরু করা হবে। 

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার