হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ৪ নারী চিকিৎসক নিখোঁজ

খুলনা প্রতিনিধি

খুলনায় চার নারী চিকিৎসকের খোঁজ মিলছে না। নিখোঁজ চিকিৎসকেরা হলেন ডা. লুইস, ডা. নাদিয়া মেহজাবিন তৃষা, ডা. মুত্তাহিন হাসান লামিয়া ও ডা. শর্মিষ্ঠা। এর মধ্যে ডা. শর্মিষ্ঠা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন। বাকিরা প্রাইভেট প্র্যাকটিস করেন। 

গত শুক্রবার থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। 

নিখোঁজদের পরিবার দাবি করছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাঁদের ধরে নিয়ে গেছে—থানা-পুলিশ থেকে তাঁদের এমনটিও জানানো হয়েছে। 

তবে জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, চিকিৎসক নিখোঁজ বা আটকের বিষয়টি তাঁর জানা নেই। তাঁদের পরিবার কিংবা বিএমএ থেকে কেউ পুলিশকে নিখোঁজের বিষয়টি জানায়নি। 

বিএমএর যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ মেহেদী নেওয়াজ জানান, তাঁদের নিখোঁজের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

এদিকে ডা. মুত্তাহিন হাসান লামিয়ার মা ফেরদৌসী আক্তার বলেন, ‘নিখোঁজের পর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হরে জানানো হয়েছে, তাঁদের সিআইডি আটক করেছে।’ 

ডা. নাদিয়া মেহজাবিন তৃষার মায়ের মোবাইল ফোনে কল দেওয়া হলে তৃষার ভাই পরিচয়ে একজন কল রিসিভ করে বলেন, ‘খুলনা সদর থানার ওসি জানিয়েছেন, সিআইডি তাঁদের নিয়ে গেছে।’ 

এর আগে গত শুক্রবার সকালে ঢাকা থেকে সিআইডি সদস্যরা এসে নিজ মালিকানাধীন থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ও খুলনা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক ইউনুস খান তারিমকে আটক করে নিয়ে যায়। নিখোঁজ চিকিৎসকদের ডা. তারিমের মেডিকেলে ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে ধারণা করছেন অনেকে।

খুবির দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না

খুলনার বটিয়াঘাটায় ইজিবাইকচালক রাজন হত্যায় গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তি

খুবি ছাত্রী হলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ ক্যানটিন কর্মীর, উত্তাল বিশ্ববিদ্যালয়

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলা: ১১ দিনেই ৩০ লাখ টাকার চারা বিক্রি

খুলনায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনায় আরএফএলের বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত মরদেহ উদ্ধার

৫ ও ১৫ আগস্ট ঘিরে নজরদারি বাড়িয়েছে কেএমপি

ছোট বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, একসঙ্গে দুই শিশুর মৃত্যু