হোম > সারা দেশ > খুলনা

খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নিহত সৈয়দ হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবির হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রদল নেতা আরাফাতসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত আসামি শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শেখ সিদ্দিক রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার মৃত শেখ ইদ্রিস আলী ওরফে ইদিল ফকিরের ছেলে। রোববার (১ নভেম্বর) রাতে নিহতের ছেলে সৈয়দ নুর আমিন সৌহার্ত্য বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলাটি করেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান সোমবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত আসামি শেখ সিদ্দিককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদল নেতা আরাফাতসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না।

এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, হত্যাকাণ্ডে চার থেকে পাঁচজন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল। তাঁরা ইজিবাইকে করে এসে দেশীয় অস্ত্র নিয়ে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় হুমায়ুন কবিরের নিজস্ব প্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো’ রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত হামলা চালান। হামলায় নিহত হন তাঁতী দল নেতা হুমায়ুন কবির। তিনি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। এ ঘটনায় জড়িত হিসেবে মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদের নাম জানিয়েছে সূত্রটি। তাঁরা সবাই রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তির ভাতিজা সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবি করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

খুলনায় নদীর পাড়ে পড়ে ছিল দুই যুবকের গলাকাটা লাশ

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তার

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

খুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

খুলনায় ৬ কলেজের সবাই ফেল

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত