হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মাছের ঘেরে যুবকের ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রতীকী ছবি

খুলনা নগরীতে মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় দৌলতপুর থানার কার্তিককুল এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় একটি সূত্র জানায়, সন্ধ্যায় কার্তিককুলের নাসিরের ঘেরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তী সময়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওই সূত্রটি আরও জানায়, গত চার দিন আগে বাগেরহাট জেলার মোংলার মনিরুল ইসলাম রনি নামের এক যুবক তাঁর মামার বাড়িতে বেড়াতে আসেন। তিন দিন আগে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের পরের দিন তাঁর মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। লাশের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে রনির বলে শনাক্ত করেছেন। তবে লাশটি বিকৃত থাকায় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

জানতে চাইলে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) জাকিয়া সুলতানা বলেন, মরদেহটি বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা, শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

‘হয় অর্থ, নয় রক্ত’—স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

দুদকের ৫ মামলায় খুলনার সাবেক এমপি, সরকারি কর্মকর্তা ও আ.লীগ নেতারা

খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে

ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু

খুলনায় ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর

খুলনায় চাঁদা না পেয়ে মুদি দোকানিকে গুলি

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ