হোম > সারা দেশ > খুলনা

রাস্তা নিয়ে চাচা-ভাতিজার বিরোধ, সংঘর্ষে আহত ১৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির রাস্তা নিয়ে চাচা-ভাতিজার বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাদিপুর গ্রামের কুতুব উদ্দিন ও তাঁর ভাতিজা রিপন মিয়ার মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ রয়েছে। আজ বিরোধপূর্ণ জায়গায় রিপন মিয়া কাজ করতে গেলে প্রতিপক্ষে লোকজন বাধা দেয়। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, চাচা-ভাতিজার মধ্যে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। যার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচি

ভৈরব নদে নিখোঁজের তিন দিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

স্বামীর বাড়িতে যাওয়া হলো না নববধূর, দুজন চিরনিদ্রায় দুই গ্রামে

খুলনার রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেপ্তার

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ১০ জনসহ নিহত বেড়ে ১৪

মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে