হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার

কুষ্টিয়া প্রতিনিধি

লালনের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ বলছে, গতকাল রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।

বেলা সাড়ে ৩টার দিকে ফকির লালন শাহের আখড়াবাড়িতে গিয়ে প্রবেশ গেট পার হয়ে ভেতরে ডান পাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে।

লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েনের বিশেষ কোনো কারণ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার জানেন গতকাল রাজবাড়ীতে মাজারকেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতর্কতার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, কিছু কিছু ইস্যু নিয়ে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

খুবি শিক্ষার্থী মৌমিতাকে চাপা দেওয়া গাড়িটি আ.লীগ নেতার ছোট ভাইয়ের

খুবি ছাত্রী নিহতের ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক আটক হয়নি

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

সড়কে খুবি ছাত্রীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের মামলা, ডিসি অফিসের সামনে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে প্রচারণায় নিষেধাজ্ঞা খুলনা বিএনপির

দস্যু ঝুঁকি নিয়েই সুন্দরবনে যাচ্ছেন আজ মৌয়ালেরা

বাবার সঙ্গে মার্কেটে গিয়ে লাশ হয়ে ফিরলেন খুবি শিক্ষার্থী, খুবি ভিসির শোক

প্রাইভেট কারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর