হোম > সারা দেশ > খুলনা

মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪ 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় দুই যুবকের থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গোলাপদহা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য সেলিম হোসেন (৪০), একই এলাকার তুহিন শেখ (৩০), রিয়াজ উদ্দিন (২৩) ও রাহুল মোল্লা (২১)। 

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার শোভনা এলাকার প্রান্ত কুমার সরদার (২৭) ও শান্ত সরদার (২১) মোটরসাইকেল ভাড়া করে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন উপজেলার গোনালী গ্রামের শিবপদ বিশ্বাস (৪৮)। তাঁরা ঘটনাস্থল গোলাপদহা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের গতিরোধ করে পাশের একটি ঘেরে নিয়ে যান। 

অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেন। এরপর প্রান্ত সরদারের মোবাইল ফোন থেকে তাঁর মায়ের কাছে ফোন করিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। প্রান্ত সরদারের মা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ছদ্মবেশে প্রান্তর মাকে সঙ্গে নিয়ে মুক্তিপণ দেওয়ার নামে ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে। 

একই সঙ্গে ছিনিয়ে নেওয়া ১৯ হাজার ৪০০ টাকা উদ্ধার করে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক শিবপদ বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা করেছে। এতে ওই চারজনকেই আসামি করা হয়। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের চাঁদা দাবি ও হত্যার হুমকি, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে ব্যবসায়ী

খুলনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, সরকারকে হুঁশিয়ারি জামায়াতের দুই এমপির

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২