হোম > সারা দেশ > খুলনা

খুলনায় শিল্প-কারখানা রক্ষায় ৫ দফা বাস্তবায়নের দাবি

খুলনা প্রতিনিধি

শিল্প-কারখানা রক্ষায় পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানান খুলনা নাগরিক সমাজের নেতারা। ছবি: আজকের পত্রিকা

খুলনায় শিল্প-কারখানা রক্ষায় পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজের নেতারা। আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

৫ দফা দাবিগুলো হচ্ছে

(১) নিউজ প্রিন্ট মিলের অবৈধ টেন্ডার বাতিল, লুটপাটকারী, নাটকীয়, ষড়যন্ত্রমূলক এ টেন্ডারের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং টেন্ডারের নামে ইতিপূর্বে পাচার হয়ে যাওয়া সম্পদ রাষ্ট্রের অনুকূলে ফেরত প্রদান।

(২) বন্ধ সব কারখানা আধুনিকায়ন করে চালু এবং স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিতকরণ।

(৩) শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ।

(৪) লুটপাটের প্রতিবাদকারী শ্রমিকদের হয়রানি বন্ধ।

(৫) পাটকল রক্ষা আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য ও রূপরেখা প্রদান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। এ সময়ে অন্য নেতারা উপস্থিত ছিলেন।

খুমেকে নিয়োগ নিয়ে তুলকালাম, ফিরে গেছেন ১২ পরীক্ষার্থী

খুলনায় গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন

সুন্দরবনের গোলপাতা ও কাঁকড়া: আহরণের আগে ‘শারণ’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

চাঁদাহীন সিটি গড়তে আমরা কাজ করব: কেসিসি প্রশাসক মঞ্জু

সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কাল নগর ভবনের দায়িত্ব নিচ্ছেন মঞ্জু, বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ মার্চ