হোম > সারা দেশ > খুলনা

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনা নিউমার্কেট এলাকার শ্যামা ডায়ামন্ড নামের একটি স্বর্ণের দোকানে সন্ত্রাসীদের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১৫ জনের একটি দল নিউমার্কেটের শ্যামা জুয়েলার্সের শাখা শ্যামা ডায়মন্ডে প্রবেশ করে। তারা দোকানমালিককে খুঁজতে থাকে।

পরে মালিককে দোকানে না পেয়ে তাঁরা বাইরে চলে যায়। এ সময় জরুরি সতর্ক অ্যালার্ম বেজে উঠলে নিউমার্কেটের দোকান বন্ধ করে মালিকেরা শ্যামা ডায়মন্ডের সামনে অবস্থান করে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

নিউমার্কেটের স্বর্ণ ব্যবসায়ী আমানত আজকের পত্রিকাকে বলেন, রাত সাড়ে ৮টার পরপর কয়েকজন অস্ত্রসহ ওই দোকানে প্রবেশ করে। তারা বাইরে যাওয়ার পর দোকান বন্ধ হয়ে যায়। ৬৭ বছরের ইতিহাসে জরুরি অ্যালার্ম বাজার ঘটনা এটি প্রথম।

এ বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাতে ১০-১২ জন নিউমার্কেটের শ্যামা ডায়ামন্ডে প্রবেশ করেছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। কিন্তু দোকানটি বন্ধ থাকায় সিসি ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। সিসি ফুটেজ সংগ্রহ করে ঘটনার ব্যাপারে জানা যাবে।

এদিকে ঘটনাস্থলে আসা নৌবাহিনীর লে. কমান্ডার মহেমুনুল আল মুনীম আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু লোক নিউমার্কেটে আতঙ্ক সৃষ্টির জন্য প্রবেশ করেছে এমন সংবাদ পেয়ে পুলিশকে সাহায্য করার জন্য এখানে এসেছি।’

খুবি উপাচার্যের সঙ্গে খুকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনসংলগ্ন নদীতে অভিযান, ৭০ কেজি হরিণের মাংস জব্দ

কুয়েট শিক্ষার্থী মাহিন নিখোঁজ, থানায় জিডি

স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় শুধু একজন বিজ্ঞানীই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা

খুলনায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

কুয়েট ভিসির সঙ্গে খুকৃবির ভিসির সৌজন্য সাক্ষাৎ

‘শেখ বাড়ি’ এখন পোকামাকড় ও সাপের বসতি

খুলনায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

মোবাইলের আসক্তি নয়, নতুন প্রজন্মকে বইমুখী করার আহ্বান

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, মৃত্যু নিশ্চিতে মাথায় উপর্যুপরি কোপ