হোম > সারা দেশ > খুলনা

খুলনায় সড়কে প্রাণ গেল বাইক আরোহী দম্পতির

ভিডিও ডেস্ক

প্রতীকী ছবি

খুলনার দৌলতপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দৌলতপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন বাটিয়াঘাটা উপজেলার ভাদগাতি এলাকার বাসিন্দা মহিউদ্দিন শেখের ছেলে তানভীর হাসান শেখ (৩১) ও তাঁর স্ত্রী লামিয়া বেগম (২৮)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ফুলতলা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলচালক ও তাঁর স্ত্রী নিহত হন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান। এর আগে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, চালককে আটক করা না গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনায় ছুরিকাঘাতে কিশোর নিহত

জীবননগরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পেটাল বখাটেরা

কেএমপিতে ১১ কর্মকর্তাকে বদলি, নতুন ওসি পেল সাত থানা

পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়, দালালের ফাঁদে না পড়ার আহ্বান

খুলনায় বিএনপি নেতার ছেলে গুলিবিদ্ধ

চার ওসিকে খুলনার বাইরে বদলি

খুলনার বাজারে প্রতি কেজি ইলিশ ৪ হাজার টাকা

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকায় হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান আসামি মঈন গ্রেপ্তার