হোম > সারা দেশ > খুলনা

ইবিতে অডিও কাণ্ডের পর নিয়োগ বোর্ডের সভা স্থগিত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল সোমবারের মেডিকেল অফিসার, বুধবারের শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। এই পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের সভার তারিখ পরে জানানো হবে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগকেন্দ্রিক আলাপচারিতার ‘অডিও কাণ্ডে’র পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘প্রশাসন আমাকে অর্ডার করেছে স্থগিত করতে। তাই স্থগিত করা হয়েছে।’ 

এর আগে ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের ‘কণ্ঠের মতো’ একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া অডিওটিতে শিক্ষক নিয়োগ বোর্ডের বিভিন্ন বিষয়ে কথোপকথন শোনা যায়। এ বিষয়ে গত শুক্রবার রাতে ইবি থানায় সাধারণ ডায়েরি করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জায়েদ বলেন, রেজিস্ট্রারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কণ্ঠ নকল করে কথোপকথনের একটি অডিও ফারহা জেবিন নামে ভুয়া আইডি থেকে ছাড়া হয়েছে।

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল ৭টায়

খুলনায় বিএনপি অফিসের ভেতরে গুলি, ২ যুবদল সদস্য গুলিবিদ্ধ

কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ

খুলনা-মোংলা: মহাসড়কের পাশে তিন বাজার, দুর্ঘটনার ঝুঁকি

খুলনা জেনারেল হাসপাতালের তরকারি মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী, অনিয়ম দেখে ক্ষুব্ধ

খুমেক হাসপাতালে আগুন, আহত ৫, দুই নার্স আইসিইউতে

খুলনায় দুই গ্রুপের সংঘর্ষ, ঠিকাদার গুলিবিদ্ধ

খুবি শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: সাবেক উপাচার্যের ভাগনে সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপ: প্রতিবাদে খুলনায় শ্রমিক বিক্ষোভ, অবরোধ-ভাঙচুর

খুলনায় ঠিকাদার গুলিবিদ্ধ, সমিতির কার্যালয় দখল নিয়ে সংঘর্ষ