হোম > সারা দেশ > খুলনা

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদ। ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের দুজন সদস্যকে বাগেরহাট থেকে আটক করে খুলনায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই চক্র পাইকগাছা থানা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও ফোনে চাঁদা চেয়ে হুমকি দিয়েছে বলে পুলিশের দাবি।

আজ মঙ্গলবার দুপুরে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল কবীর বলেন, গত রোববার (২৫ অক্টোবর) গ্রেনেড বাবুর পরিচয় দিয়ে পাইকগাছা থানা আইনজীবী সমিতির সভাপতি জি এম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক জি এম আক্কাস আলীকে আলাদাভাবে ফোনে হুমকি দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, হুমকিদাতাদের চিহ্নিত করা গেছে। তাঁরা সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য। আজ দুপুরে চক্রের দুজন সদস্যকে বাগেরহাট থেকে আটক করা হয়েছে। তবে তাঁদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা সম্ভব নয় বলে জানান ওসি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদ জানান, গতকাল মঙ্গলবার বেলা ৩টা ৫ মিনিটে একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে তাঁর ব্যবহৃত নম্বরে কল আসে। কলদাতা নিজেকে আসলাম শিকদার পরিচয় দিয়ে সর্বহারা কমিউনিস্ট পার্টির লোক বলে দাবি করেন এবং টাকা চান।

পাইকগাছা থানায় দেওয়া লিখিত অভিযোগে আহসানারা বিনতে আহমেদ উল্লেখ করেন, দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে কলদাতা তাঁকে হুমকি দেন। তাঁকে বলা হয়, ‘হয় অর্থ, নয় রক্ত’—দুটির যেকোনো একটি দিতে হবে।

অভিযোগে আরও বলা হয়, টাকা না দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া এবং খুন-জখম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ওসি আব্দুল আওয়াল কবীর বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া আসলাম শিকদারকে নজরদারিতে রাখা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তিনি ফোনে হুমকি দিয়েছিলেন।

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

গভীর রাতে খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি

ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা, শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

‘হয় অর্থ, নয় রক্ত’—স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

দুদকের ৫ মামলায় খুলনার সাবেক এমপি, সরকারি কর্মকর্তা ও আ.লীগ নেতারা

খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে

ডিভাইস আসক্তি কমাতে খেলাধুলায় গুরুত্ব দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু

খুলনায় ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর