হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নারী পুলিশ কনস্টেবল নিহত

খুলনা প্রতিনিধি

খুলনায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ডুমুরিয়া থানার কনস্টেবল ফারজানা ইয়াসমিন (২৭) নিহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরার মহাসড়কের গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল ফারজানা ইয়াসমিনের নিহতের সত্যতা নিশ্চিত করেন খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, সন্ধ্যায় ভাই নাঈমের মোটরসাইকেলে ৫ বছরের ছেলেকে নিয়ে খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশ্য রওনা দেন পুলিশ কনস্টেবল ফারজানা ইয়াসমিন। রাত ৮টার দিকে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খুলনাগামী ট্রাকের (খুলনা মেট্রো শ-১১-০৪৪৫) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে কনস্টেবল ফারজানা ঘটনাস্থলে নিহত হন। তবে সড়কের ডান দিকে পড়ার কারণে ফারজানার ভাই নাঈম ও ছেলে প্রাণে বেঁচে যান। নিহত পুলিশ কনস্টেবল ফারজানার বাড়ি সাতক্ষীরা সদরে।

খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি