হোম > সারা দেশ > খুলনা

খুলনায় অস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

গ্রেপ্তার দুইজন। ছবি: সংগৃহীত

খুলনা নগরের চানমারি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের দুই সদস্যকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁদেরকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ছাহিল মাহমুদ (২৫) চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে এবং অপরজন শাহাদাত হোসেন শুভ (২৩) লবনচরা মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে।

জব্দ করা অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোনসহ ওই দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সক্রিয় সদস্য।’ তিনি জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁদেরকে কেএমপি, খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

গভীর রাতে খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি