হোম > সারা দেশ > খুলনা

চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে ছেলে মৃত্যু, বাবা আহত

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় বিদ্যুতায়িত হয়ে শিমুল হোসন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বাবা জাহাঙ্গীর আলম (৪২)। 

আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা সদর উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা। 

নিহতের ফুপাতো ভাই উজ্জল হোসেন রনি জানান, রোববার সকালে বাবা ও ছেলে খড় (গো-খাদ্য) কাটছিল। এ সময় ছেঁড়া তারে মেশিনটি বিদ্যুতায়িত হয়। শিমুল মেশিনে কাজ করার সময় বিদ্যুতায়িত হলে তাঁকে বাঁচাতে গেলে বাবা জাহাঙ্গীরও বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। 

চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লুট করা সোনার ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে হত্যা, চুক্তি ২০ লাখে

খুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খুলনা সফর কাল: এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনায় প্যাথলজিতে হামলার অভিযোগ

সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

‘ইশ্‌, প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’

ঘরের মধ্যে বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

খুলনায় অপরাধ: পথে পথে চাঁদা, কথায় কথায় খুন

রিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখম